ভারতের পেস তারকা জসপ্রিত বুমরা এমনিতেই গোটা বিশ্বের ব্যাটারদের ত্রাস হয়ে ওঠেন। বাবা হওয়ার পর তিনি নাকি আরও ভালো ক্রিকেটার হয়ে উঠেছেন। এমন মন্তব্য করেছেন বুমরার জীবনসঙ্গী ক্রীড়া সঞ্চালিকা সঞ্জনা গণেশন। দেড় বছর আগে জন্ম হয়েছিল বুমরা-সঞ্জনার সন্তান অঙ্গদের। তারপর থেকেই নাকি ক্রিকেটার বুমরা আরও বদলে গেছেন।
সম্প্রতি এক পডকাস্টে সঞ্জনা বলেছেন, ‘সন্তান হওয়ার সময় জসপ্রীত এশিয়া কাপ খেলায় ব্যস্ত থাকলেও ঠিক সময়েই সে আমার কাছে এসেছিল। খুব জোর গলায় সবার সামনে বলতে চাই না। তবে আমার ধারণা, অঙ্গদ হওয়ার পর বুমরা আরও ভালো ক্রিকেটার হয়ে উঠেছে। দিনশেষে যদি আপনি শান্তির নীড়ে ফিরতে পারেন এবং বাবা ও স্বামী হয়ে থাকতে পারেন, সেটা আপনার জীবনযাপনে অনেক সাহায্য করবে।’
ক্রীড়া সঞ্চালিকা সঞ্জনা বিয়ের পরেও একাধিকবার বুমরার সাক্ষাৎকার নিয়েছেন। সেখনে তাকে পেশাদারিত্বের চরম পরীক্ষা দিতে হয়েছে, কারণ ক্যামেরার সামনে বুমরা মজা করতে ছাড়েন না। সঞ্জনার কথায়, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আমি তার সাক্ষাৎকার নিচ্ছিলাম। সে সমানে মজা করে যাচ্ছিল। কখনও চোখ টিপছিল, কখনও হাসছিল। ইচ্ছা করে আমার মনঃসংযোগে ব্যাঘাত ঘটাতে চাইছিল। বুঝতে পারছিল আমাকে খুব কষ্ট করে মনঃসংযোগ ধরে রাখতে হচ্ছে।’
দুজনের সুন্দর দাম্পত্যও বুমরার সাফল্যের একটা কারণ বলে মনে করেন সঞ্জনা। তার কথায়, ‘গল্প করার জন্য বুমরা আমার সেরা বন্ধু। তার সঙ্গে বিছানায় শুয়ে একসঙ্গে চকোলেট খাই। ওটিটিতে সিনেমা দেখি কিংবা সারাদিন কী কী করলাম, তার সাথে সেই গল্প করি। এগুলোই আমাদের জীবনে অনেকটা শান্তি এনে দেয়।’
দিল্লির বিমানবন্দরে কী হয়েছিল কিংবদন্তি দাবাড়ু রানী হামিদের সাথে?
শ্রীলঙ্কা যাওয়ার আগেই শান্ত বললেন, ‘প্রস্তুতি যথেষ্ট হয়নি’
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্বপ্ন দেখা বোকামি হবে: শান্ত