ভাস্কর্য নিয়ে ঠাট্টা তামাশা হলেও প্রশংসা করলেন ওয়াসিম আকরাম

আপডেট : ১৩ জুন ২০২৫, ০১:৫১ পিএম

পাকিস্তানের পেস কিংবদন্তি ওয়াসিম আকরামের একটি ভাস্কর্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যেম চলছে হাস্যরস। পাকিস্তানের হায়দরাবাদের নিয়াজ স্টেডিয়ামে গত এপ্রিল মাসে এই ভাস্কর্যটি স্থাপন করা হয়। তবে ওয়াসিম আকরামের সঙ্গে ভাস্কর্যের সাদৃশ্য খুবই কম। তবে স্বয়ং ওয়াসিম আকরাম এটি তৈরির প্রচেষ্টার প্রশংসা করেছেন।

ভাস্কর্যটিতে ওয়াসিমকে পাকিস্তানের ১৯৯৯ বিশ্বকাপের জার্সিতে দেখা গেছে, যে আসরে তারা রানার্সআপ হয়েছিল। বিবিসি স্পোর্টস বলছে, এতে আকরামকে তার তীক্ষ্ণ বোলিং অ্যাকশনে দেখানো হয়েছে, তবে তার মুখের বৈশিষ্ট্য এবং চুল অনলাইনে সমালোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ বলেছেন যে এটি অভিনেতা সিলভেস্টার স্ট্যালোনের মতো! আবার কেউ কেউ এটিকে ‘১০% সিমেন্ট, ৯০% হতাশা’ বলে বর্ণনা করেছেন।

তবে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ এ ওয়াসিম লিখেছেন, ‘হায়দরাবাদের নিয়াজ স্টেডিয়ামে স্থাপিত আমার ভাস্কর্যটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আমারটি অবশ্যই বাঘের ভাস্কর্যের (একই স্টেডিয়ামে থাকা আরকটি ভাস্কর্য) চেয়েও ভালো। চিন্তুাটা আমার ভালো লেগেছে। যারা এটি নির্মাণ করেছেন, তাদেরকে কৃতিত্ব দিতেই হবে। তাদের প্রচেষ্টার জন্য আমি ফুল মার্কস দিচ্ছি এবং সেইসঙ্গ সবাইকে ধন্যবাদ।’

নিয়াজ স্টেডিয়ামের প্রধান শিরাজ লেঘারি অবশ্য স্বীকার করে নিয়েছেন যে, ভাস্কর্যের সাথে ওয়াসিম আকরামের মিল সামান্যই। তার ভাষায়, ‘শিল্পী তার সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু তিনি স্বীকার করেছেন যে, এটির সাথে (ওয়াসিম আকরামের) শতভাগ সাদৃশ্য নেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত