ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে দল যখন বিপর্যয়ের মুখে, ঠিক সেই সময় সিরিজের মাঝপথেই দল থেকে সাতজন খেলোয়াড়কে দেশে ফিরিয়ে নেওয়া হয় এবং বরখাস্ত করা হয় প্রধান কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলকে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই বড় ধরনের রদবদলের বিষয়ে বিন্দুমাত্র ধারণাই ছিল না খোদ পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজমের। এই পুরো পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পাশাপাশি দলের অধিনায়ক বাবর আজমের নেতৃত্ব নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কিংবদন্তি পেসার ও সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম।
তৃতীয় টেস্টের টসের সময় সাংবাদিকরা দলবদল সম্পর্কে জানতে চাইলে বাবর সাফ জানিয়ে দেন যে, এই বিষয়ে তার কিছুই জানা নেই এবং যা জানার পিসিবিকে জিজ্ঞেস করা উচিত। অধিনায়কের মুখে এমন দায়িত্বজ্ঞানহীন ও অজ্ঞতার কথা শুনেই মূলত চটেছেন ‘সুলতান অব সুইং’ ওয়াসিম আকরাম।
ম্যানচেস্টারে এক অনুষ্ঠানের সময় সাংবাদিকদের তিনি বাবর আজমের সমালোচনা করে ব্যঙ্গাত্মক সুরে তিনি বলেন, "বাবর আজম বলেছে সে কিছুই জানে না। যদি তোমার জানাই না থাকে, তবে তুমি সেখানে কী করছিলে? ছোলা বিক্রি করতে গেছিলো নাকি?"
বাবরের এই অবস্থান দলের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে উল্লেখ করে আকরাম আরও বলেন, "একজন খেলোয়াড় বা মানুষ হিসেবে আমি বিশ্বাস করি, যদি আপনার নেতা বা অধিনায়ক আপনার পাশে না দাঁড়ান, তবে আপনি শতভাগ উজাড় করে খেলতে পারবেন না।"
সাবেক এই অধিনায়কের মতে, পিসিবি যখন অধিনায়ককে পাশ কাটিয়ে এ ধরনের বড় সিদ্ধান্ত নিতে শুরু করে, তখনই বাবরের উচিত ছিল টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো। আকরামের পরামর্শ ছিল, দ্বিতীয় টেস্ট শেষেই বাবরের পদত্যাগ করা উচিত ছিল এবং কেবল সাধারণ একজন খেলোয়াড় হিসেবে খেলা চালিয়ে যাওয়া উচিত ছিল।
উল্লেখ্য, গত জুলাইয়ে শান মাসুদকে সরিয়ে পুনরায় টেস্ট দলের নেতৃত্ব দেওয়া হয়েছিল বাবরকে। তবে ওয়েস্ট ইন্ডিজে সিরিজ ড্র করার পর ইংল্যান্ডের মাটিতে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর থেকেই তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন জোরালো হয়েছে। এর আগে শোয়েব আখতার বাবরকে 'দুর্বল ব্যক্তিত্ব' এবং রশিদ লতিফ তাকে 'পুতুল অধিনায়ক' বলে সমালোচনা করেছিলেন।
এশিয়ান গেমসে প্রথমবার টেকেবল; যে খেলায় জড়িয়ে ফুটবল কিংবদন্তী