'হ্যামস্ট্রিং চোট' নিয়ে খেলা বাভুমা শেষ করতে পারলেন না

আপডেট : ১৪ জুন ২০২৫, ০৩:৫৭ পিএম

লর্ডস টেস্টের তৃতীয় দিন ২ রানে ক্যাচ দিয়েও পার পেয়ে যান টেম্বা বাভুমা। এরপর পড়েন হ্যামস্ট্রিং চোটে। তবুও খেলে যান দিনের বাকিটা। এইডেন মার্করামের সঙ্গে ১৪৩ রানের জুটি বেধে দক্ষিণ আফ্রিকাকে বিশ্ব টেস্ট ফাইনাল জয়ের স্বপ্ন দেখান। 

কিন্তু আজ চতুর্থ দিন সকালে সেই স্বপ্নপূরণের শেষ পর্যন্ত থাকতে পারলেন না তিনি। প্রতিপক্ষ অধিনায়ক প্যাট কামিন্সের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন বাভুমা। ১৩৪ বলে ৬৬ রান করে ফেরেন তিনি। 

বাভুমা আউট হওয়ার সময় জয় থেকে ৬৫ রান দূরে ছিল দক্ষিণ আফ্রিকা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত