বিজিএমইএর নতুন সভাপতি মাহমুদ হাসান খান

আপডেট : ১৪ জুন ২০২৫, ০৬:৫১ পিএম

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)–এর ২০২৫-২০২৭ মেয়াদের জন্য নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বিজয়ী ফোরামের প্যানেল লিডার মাহমুদ হাসান খান।

শনিবার (১৪ জুন) বিজিএমইএ নির্বাচন বোর্ড আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়। গত ৩১ মে পোশাক খাতের সবচেয়ে বড় সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন বোর্ড জানায়, নির্ধারিত সময়সীমার মধ্যে প্রতিটি পদে কেবল একটি করে বৈধ মনোনয়নপত্র জমা পড়েছে। কোনো আপিল না থাকায় আনুষ্ঠানিক ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। ফলে সব প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটিতে সালিম রহমান প্রথম সহ-সভাপতি এবং ইনামুল হক খান সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সহসভাপতি নির্বাচিত হয়েছেন মো. রেজওয়ান সেলিম, সহসভাপতি (অর্থ) মিজানুর রহমনা, সহসভাপতি ভিদিয়া অমৃত খান, সহসভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী এবং সহসভাপতি হিসেবে মোহাম্মদ রফিক চৌধুরী নির্বাচিত হয়েছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত