চট্টগ্রামে একদিনেই করোনায় আক্রান্ত ৯

আপডেট : ১৫ জুন ২০২৫, ০৬:৫৩ পিএম

চট্টগ্রামে একদিনেই ৯জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। চারটি  বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে ১৫০ জনের পরীক্ষা শেষে ৯ জনের শরীরে এ ভাইরাসের জীবাণু ধরা পড়ে। এই নিয়ে চট্টগ্রামে গত এক সপ্তাহে ১৮ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। 

রবিবার (১৫ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘চট্টগ্রামের ৪টি ল্যাবে ১৫০টি নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে আটজন নগরের বিভিন্ন এলাকার বাসিন্দা। বাকি একজন উপজেলার। উপজেলার শনাক্ত হওয়া রোগী পটিয়ার বাসিন্দা। আক্রান্ত নয়জনের মধ্যে পুরুষ চারজন এবং নারী পাঁচজন।

সর্বশেষ সর্বাধিক পঠিত