ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিতে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

আপডেট : ১৯ জুন ২০২৫, ০৯:৪৪ পিএম

ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিতে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার সকালে রাজধানী পিয়ংইয়ংয়ের নিকটবর্তী সুনান থেকে উত্তর-পশ্চিম দিকে ১০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুঁড়ে দেশটি।

বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী।

দক্ষিণ কোরিয়া জানিয়েছে, নিক্ষিপ্ত রকেটগুলো স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছে। তবে এদের প্রকৃত ধরন, পাল্লা বা নির্দিষ্ট লক্ষ্যবস্তুর বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী, উত্তর কোরিয়ার ওপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কিন্তু এই নিষেধাজ্ঞা অমান্য করেই দীর্ঘদিন ধরে দেশটি ধারাবাহিকভাবে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত