ইরান থেকে ১০০ জনের মতো বাংলাদেশিকে ফিরিয়ে আনার জন্য একটি তালিকা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত সচিবের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করা বিকল্প পররাষ্ট্র সচিব নজরুল ইসলাম একথা বলেছেন।
বৃহস্পতিবার (১৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম বলেন, ইরানে সেখানে ১০০ জনের মতো বাংলাদেশির একটি তালিকা আপডেটিং হচ্ছে, এখন তাদের কিভাবে কোনও পথে ফেরানো যায়, সে প্রক্রিয়া শুরু হয়েছে। যখন একটি নিরাপদ দেশে নেওয়া হবে, তখন সেখান থেকে বিমানযোগে দেশে ফেরানো হবে।
তিনি বলেন, ইরানে দায়িত্বপালনরত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে বুধবার গভীর রাত পর্যন্ত কথা হয়েছে। রাষ্ট্রদূত জানিয়েছেন, তেহরান দূতাবাসের সব কর্মকর্তা ও তাদের পরিবার নিরপাদ স্থানে চলে গেছেন। তারা ভালো আছেন, এখনও পর্যন্ত আমাদের কোনও কর্মকর্তা সেখানে হতাহত হয়নি। আর প্রবাসী কর্মকর্তা যারা তেহরানে ছিলেন, তারাও নিরাপদ স্থানে চলে গেছেন।
এক প্রশ্নের উত্তরে তিনি জানান, তেহরানে ৪০০ জনের মতো বাংলাদেশি ছিলেন, এ পর্যন্ত আমাদের সঙ্গে ১০০ জনের মতো যোগাযোগ করেছেন। আমরা যেহেতু হটলাইন চালু করেছি, সে কারণে হয়তো এ সংখ্যা আরও বাড়বে। বর্তমানে ইন্টারনেট বন্ধ আছে, তবে টেলিফোনে সম্ভবত যোগাযোগ চালু আছে। বাকিদের তথ্য আমাদের কাছে নেই, তবে যেহেতু হটলাইন চালু আছে, তারা চাইলেই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, সহায়তার দরকার হলে আমরা দেব। এমনকি তেহরানের বাইরে অন্যান্য শহরে যারা আছেন, তাদের, বিশেষ করে বন্দর আব্বাসে বাংলাদেশি আছেন।
গত ১৩ জুন ভোরে ইসরায়েল ইরানে বিভিন্নস্থানে সামরিক হামলা শুরু করে। ইসরায়েলি বিমান হামলায় ইরানে প্রতিদিনই হতাহত বাড়ছে। এদিকে ইসরায়েলে ইরানের পাল্টা হামলায়ও হতাহতের ঘটনা ঘটছে।
ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিতে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা