দেশের মাটিতে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে ইংল্যান্ড। হেডিংলিতে বাংলাদেশ সময় আজ শুক্রবার বিকাল ৪টা থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এই সিরিজ থেকে ভারতীয় দল আর পাবে না অবসরে যাওয়া দুই সুপারস্টার বিরাট কোহলি আর রোহিত শর্মাকে। নেই রবিচন্দ্রন অশ্বিনও। প্রায় নবীদের দিয়ে গড়া এই ভারতীয় দলও ইংলিশ অধিনায়ক বেন স্টোকসকে ভাবাচ্ছে।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্টোকস বলেন, ‘রোহিত, কোহলি, অশ্বিনকে নিয়ে অনেক কিছু বলা হচ্ছে। তারা নেই, তার মানে এই নয় যে যারা আছে তারা কিছু কম। তাদের বিপক্ষেও ব্যাটিং বা বোলিং করাটা সহজ হবে না। এই নামগুলোও বেশ বড়। তারা দেশের হয়ে ভালো ক্রিকেট খেলছে। বুমরা ভয়ঙ্কর বোলার। তাকে সামলানো কঠিন হবে। অধিনায়ক হিসাবে শুবমান অসাধারণ। পাশপাশি ও ব্যাটিংটাও দারুণ করে। এই দুজন আমাদের সমস্যায় ফেলতে পারে।’
স্টোকস অবশ্য মনে করেন, শুধু দুজনকে নিয়েই তারা ভাবছেন না। এছাড়া হেডিংলিতে লাল বলে দারুণ লড়াই হবে বলেও মনে করেন এই তারকা অল-রাউন্ডার, ‘হেডিংলেতে ব্যাটার-বোলার সবার জন্যই কিছু না কিছু থাকে। আশা করি ভালো ক্রিকেট হবে। তবে আবহাওয়ার দিকে আমাদের নজর রাখতে হবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হলে আমাদের ম্যাচ জিততে হবে। সেটাই আমাদের লক্ষ্য। ম্যাচ জিতলে ফাইনালে উঠব। ভারত কঠিন প্রতিপক্ষ। তাই দুজনকে নিয়ে ভাবলে হবে না।’
আমরা ছোট দল, তবে আমাদের হাতে অস্ত্র আছে, বললেন মেসি
মেসির ৫০তম গোলে পর্তুগালের ক্লাবকে হারাল মায়ামি