ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস হেরে ব্যাটিং করতে নামছে ভারত। হেডিংলিতে বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে খেলা। এই ম্যাচে ভারতের জার্সিতে টেস্ট অভিষেক হচ্ছে সাই সুদর্শনের। এই টপ অর্ডার ব্যাটার হয়ে গেলেন ভারতের ৩১৭ নম্বর টেস্ট ক্রিকেটার।
দীর্ঘ বছর ৮ বছর পর ভারতীয় টেস্ট দলে ফিরেছেন করুণ নায়ার। টসের সময় ভারত অধিনায়ক শুবমান গিল বলেছেন যে, তিনজন জেনুইন পেসার প্রসিধ কৃষ্ণ, জসপ্রিত বুমরা, মোহাম্মদ সিরাজের সঙ্গে পেস বোলিং অল-রাউন্ডার হিসাবে শার্দূল ঠাকুরকে নেওয়া হয়েছে।
ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে প্রথমবার টস হেরেছেন শুবমান। তবে এতে তার কোনো আক্ষেপ নেই। বরং রবি শাস্ত্রীর প্রশ্নে তিনি বড় মুখ করেই বলেছেন, 'এই উইকেটে ভারতীয় ব্যাটারদের ব্যাটিং করতে কোনো অসুবিধা হবে না। প্রথম সেশন কাটাতে পারলেই ভালো রান উঠবে।'
ভারতীয় দল: যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), রিশাভ পান্ত (উইকেটরক্ষক), করুণ নায়ার, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, প্রসিধ কৃষ্ণ, জসপ্রিত বুমরা, মোহাম্মদ সিরাজ।
ইংল্যান্ড দল: জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জশ টং, শোয়েব বশির।
ঘরোয়া ক্রিকেটে বিজয়, দেশের জার্সিতে পরাজয়