ইসরায়েলি হামলায় এক সপ্তাহে ৬৩৯ ইরানি নিহত

আপডেট : ২০ জুন ২০২৫, ০৪:১৩ পিএম

এক সপ্তাহ আগে শুরু হওয়া ইরানে ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ৬৩৯ জন নিহত হয়েছে। শুক্রবার এ তথ্য জানিয়েছে ইরানের যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি।

সংগঠনটি জানায়, এক সপ্তাহ আগে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় ৬৩৯ জন নিহত হয়েছে।

সোমবার থেকে ইরানি কর্তৃপক্ষের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক আপডেট পাওয়া যায়নি, যখন মৃতের সংখ্যা ২২৪ জন বলে ঘোষণা করা হয়েছিল।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক, তবে সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তা এবং পারমাণবিক বিজ্ঞানীরাও নিহতদের মধ্যে রয়েছেন।

ইসরায়েল জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে দুই ডজন ইসরায়েলি বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত