ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, “আমাদের জনগণ যখন বোমার আঘাতে আক্রান্ত, তখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা কোনো আলোচনায় যেতে পারি না”। তুরস্কে এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে একথা বলছেন তিনি।
মুসলিম দেশগুলো নেতাদের সাথে বৈঠকে যোগ দিতে বর্তমানে ইস্তানবুলে অবস্থান করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। কূটনৈতিক বৈঠকের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আব্বাস জানান, “ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা হবে ‘অত্যন্ত, অত্যন্ত বিপজ্জনক’”। তিনি দাবি করেন, “প্রথম দিন থেকেই এই আগ্রাসনে যুক্তরাষ্ট্র জড়িত ছিল,”।
এসময় সমঝোতার জন্য ইরান প্রস্তুত আছে বলেও জানান তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি সমঝোতামূলক সমাধানের জন্য পুরোপুরি প্রস্তুত”। জনাব আব্বাস আরও বলেন, “কূটনৈতিক আলোচনা অতীতে কাজ করেছে এবং ভবিষ্যতেও কাজ করতে পারে। আমরা আবার কূটনীতিতে ফিরতে চাই, তবে তার আগে এই আগ্রাসন থামাতে হবে”।
