পাঁচ দিন খেলেও ফল এল না। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ প্রবর্তনের পর থেকেই ড্র টেস্টের সংখ্যা কমে এসেছে উল্লেখযোগ্য হারে। বৃষ্টির বিঘ্নে বেশিরভাগ সময় নষ্ট না লে ফল আনার চেষ্টা থাকে দুপক্ষেই। গলে বাংলাদেশ ১২ পয়েন্টের ঝুঁকি না নিয়ে ৪ পয়েন্টেই সন্তুষ্ট থাকতে চেয়েছে নাকি শুন্য হাতে ফেরার বদলে ৪ পয়েন্ট নিয়েই খুশি থেকেছে শ্রীলঙ্কা, সেই প্রশ্নের উত্তর ড্রেসিংরুমে যারা সিদ্ধান্ত নেন তারাই দিতে পারবেন।
ম্যাচপরবর্তী পুরষ্কার প্রদান অনুষ্ঠানে আরো আগে ইনিংস ঘোষণা করা যেত কি না- এমন প্রশ্নের উত্তরে নাজমুল হোসেন শান্ত বলেছেন, (আমাদের আরো আগে ইনিংস ঘোষণার ইচ্ছা ছিল) হ্যাঁ, হঠাৎ করেই বৃষ্টি এল আর আমাদের পরিকল্পনা বদল করতে হল।'
ম্যাচে ফল না হলেও বোলারদের পারফরম্যান্সে খুশি বাংলাদেশ অধিনায়ক, ‘যেভাবে তাইজুল ও নাঈম বল করেছে (ইনিংস ঘোষণার পর) খুবই ভালো। এই কন্ডিশনে প্রথম ইনিংসে নাঈম যেভাবে বল করেছে, অসাধারণ। সে খুব বেশি সুযোগ পায়নি কিন্তু তাঁর বোলিং ছিল দুর্দান্ত, আজ আবার সে দেখিয়েছে কতটা ভালো।’
দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে নতুন করে কয়েকটি রেকর্ডে নাম লিখিয়েছেন নাজমুল। ক্যারিয়ারে দ্বিতীয়বার একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন এই বাঁহাতি। তাঁর আগে অধিনায়ক হিসেবে বাংলাদেশের কারও একবারও এমন কীর্তি ছিল না। সঞ্চালক বিষয়টি মনে করিয়ে দিলে নাজমুল বলেছেন, ‘আমি এটা জানতাম না। তবে দলে অবদান রাখতে পেরে খুব ভালো লাগছে।’
আমি ওপেনার হিসেবে নতুন বলে খেলছি.. উইকেট বোঝার চেষ্টা করছি, বললেন বুলবুল