বিএনপি ক্ষমতায় আসলে সাংবাদিকদের কল্যাণে কাজ করবে: মোস্তফা জামান

আপডেট : ২১ জুন ২০২৫, ০৯:৩২ পিএম

আগামীদিনে বিএনপি ক্ষমতায় আসলে সাংবাদিকদের কল্যাণে কাজ করবে। অতীতে সাংবাদিকতাকে শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান।

শনিবার (২১শে জুন) রাজধানীর উত্তরায় ভূতের আড্ডা রেস্টুরেন্টে আয়োজিত মোবাইল জার্নালিজম ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে এ কথা বলেছেন প্রধান অতিথি মোস্তফা জামান।

এছাড়াও অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মো. আফাজ উদ্দিন আফাজ, যুগ্ম আহবায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, মো. হেলাল তালুকদার, সভাপতি, বাংলাদেশ দোকান মালিক সমিতি উত্তরা জোন, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শেখ মো. মিজানুর রহমান, অতিরিক্ত ডিআইজি -বাংলাদেশ পুলিশ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৮ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলাউদ্দিন সরকার টিপু,সদস্য (সাবেক) মহানগর উত্তর বিএনপি, উত্তরা প্রেসক্লাবের সভাপতি, আলাউদ্দিন আল আজাদ ও সাধারন সম্পাদক,আরিফুল ইসলাম, মহাযুগের নির্বাহী সম্পাদক মো. সাইফুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন উত্তরা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য মোস্তফা জামান বলেন, বিগত সরকার সাংবাদিক সমাজের উপরে জুলুম নির্যাতন চালিয়েছে, সাগর-রুনি হত্যাকাণ্ডের তারা বিচার করতে পারে নাই। আমরা ভবিষ্যৎ বাংলাদেশে তোষামোদি সাংবাদিকতা দেখতে চাই না। আমরা চাই সাংবাদিকেরা রাষ্ট্রের নীতি নির্ধারকের চোখে চোখে রেখে প্রশ্ন করবে। আগামী দিনে যদি আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসি সাংবাদিকদের কল্যাণে কাজ করবো।

সভাপতির বক্তব্য দৈনিক মহাযুগ পত্রিকার সম্পাদক, ফরিদ আহমেদ নয়ন বলেন, সাংবাদিকদের কল্যাণে সবসময় রাজনৈতিক ব্যক্তিবর্গকে আমরা পাশে চাই।

অনুষ্ঠানে মোবাইল জার্নালিজম মৌলিক প্রশিক্ষণ দেন বাংলাদেশ টাইমসের মোজো এডিটর-ইন-চিফ সাব্বির আহমেদ।

অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব ছিলেন, টঙ্গী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত