ডিবি কার্যালয়ে সাবেক সিইসি কে এম নুরুল হুদা

আপডেট : ২৩ জুন ২০২৫, ০৯:৪১ এএম

গ্রেপ্তার হওয়া সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে আনা হয়েছে। রবিবার (২২ জুন) রাতে ডিবি কার্যালয়ে এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে ওই দিন রাজধানীর উত্তরা এলাকা থেকে সাবেক সিইসিকে নুরুল হুদাকে গ্রেপ্তার করা হয়।

কে এম নুরুল হুদাসহ সাবেক ৩ জন সিইসিসহ জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্ট ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আসামি রেখে শেরেবাংলা নগর থানায় মামলা করে বিএনপি। পাশাপাশি ‘বিতর্কিত’ এসব নির্বাচনে দায়িত্ব পালন করা প্রধান নির্বাচন কমিশনারসহ অজ্ঞাতপরিচয়ের মোট ১৯ জনের বিরুদ্ধে নির্বাচন কমিশনেও অভিযোগ দায়ের করেছে দলটি।

কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন এ কমিশনের সদস্য ছিলেন সাবেক সচিব রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, অবসরপ্রাপ্ত জেলা জজ কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদৎ হোসেন চৌধুরী। তার সময় হওয়া ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নিলেও ব্যাপক কারচুপির অভিযোগ উঠে। অধিকাংশ ভোট আগের রাতে হয়ে যাওয়ার অভিযোগের মধ্যে বিরোধীরা মাত্র সাতটি আসনে জয় পায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত