পাঁচ সেঞ্চুরিতেও জয় অনিশ্চিত; ভারতের ভরসা বুমরা

আপডেট : ২৪ জুন ২০২৫, ১২:৩৫ পিএম

হেডিংলি টেস্টে আজ পঞ্চম দিনের রোমাঞ্চের অপেক্ষা। দুই ইনিংস মিলিয়ে পাঁচ সেঞ্চুরি হলেও ভারতের জয় এখনো নিশ্চিত নয়। আজ শেষ দিনে জয়ের জন্য ভারতের দরকার ১০ উইকেট। ইংল্যান্ডের প্রয়োজন ৩৫০ রান। এক জসপ্রিত বুমরা ছাড়া ভারতের আর কোনো পেসার এখন পর্যন্ত সেভাবে ভরসা দিতে পারেনি। তাই শেষদিনে আজ ভারতের ভরসার নাম বুমরা।

ভারতের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছেন লোকেশ রাহুল (১৩৭) এবং রিশাভ পান্ত। দুজনের মাঝে পান্ত দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন। প্রথম ইনিংসে ১৩৪ রানের পর দ্বিতীয় ইনিংসে ১১৮ রান করে অ্যান্ডি ফ্লাওয়ারের পর ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় উইকেটকিপার হিসাবে টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরির কীর্তি গড়েছেন। হেডিংলিতে দ্বিতীয় ইনিংসে ভারত তুলেছে ৩৬৪ রান।

চতুর্থ দিন শেষে ইংল্যান্ড তুলেছে বিনা উইকেটে ২১ রান। ইংলিশ ব্যাটারেরা সমীহ করছেন এক বুমরাকেই। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া বুমরা ছাড়া ভারতের বাকি বোলিং লাইনআপ ভরসা দিতে পারছে না। প্রসিদ্ধ কৃষ্ণ, শার্দূল ঠাকুরেরা হতাশ করেছেন। পঞ্চম দিনের ভেঙে যাওয়া উইকেট অবশ্য ভারতের পক্ষেই থাকবে। ইংলিশ বাজবলের বিপক্ষে তারা জিততে পারে কিনা- সেটাই দেখার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত