অলিম্পিক ডে-তে অলিম্পিয়ানদের প্রথমবার সম্মাননা জানালো বিওএ

আপডেট : ২৪ জুন ২০২৫, ০৬:০৫ পিএম

অলিম্পিক ডে উপলক্ষ্য গতানুগতিক র‌্যালি ও অন্য কর্মসূচির বাইরে এবারই প্রথম অলিম্পিয়ানদের সম্মাননা জানাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। বিওএ সভাপতি ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান র‌্যালিতে অংশগ্রহণ ও অলিম্পিয়ানদের সম্মাননা সনদ প্রদান করেন। 

ক্রীড়াঙ্গনের সঙ্গে চার দশকেরও বেশি সময় সম্পৃক্ত কিংবদন্তি শুটার সাইফুল আলম রিংকি বিওএ'র এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেছেন, ‘অলিম্পিক সবচেয়ে বড় ক্রীড়া আসর। অলিম্পিয়ানদের মর্যাদা ও সম্মান অনেক বেশি। বাংলাদেশে অলিম্পিয়ানদের নিভৃতেই থাকতে হয়। অলিম্পিক ডে'তে অলিম্পিয়ানদের সম্মাননা ভালো উদ্যোগ। এতে নতুন প্রজন্ম অলিম্পিয়ানদের সম্পর্কে জানার সুযোগ পায় ও অলিম্পিয়ানরাও গর্বিত হয়।’

অলিম্পিক ডে উপলক্ষ্য র‌্যালির আয়োজন করে বিওএ

রিংকি ছাড়াও শুটার আসিফ হোসেন খান, আব্দুল্লাহ হেল বাকী, সাঁতারু মাহফিজুর রহমান, সোনিয়া আক্তার টুম্পা, স্প্রিন্টার শিরিন আক্তার, নাজমুন নাহার বিউটিসহ আরও কয়েকজন সম্মাননা পদক পেয়েছেন। 

সাবেক অলিম্পিয়ান, সাবেক ফুটবলারদের সঙ্গে বিওএ সভাপতি সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

এবারের অলিম্পিক ডে রানের মূল প্রতিপাদ্য বিষয় ছিল : আসুন আমরা স্বাস্থ্য ও সম্প্রদায়ের জন্য একসাথে এগিয়ে চলি। উদযাপনের অংশ হিসেবে অলিম্পিক এসোসিয়েশনের ব্যবস্থাপনায় সকাল সাড়ে ছয়টায় বাংলাদেশ শিশু একাডেমি থেকে আরম্ভ হয়ে র‌্যালিটি সচিবালয়ের সম্মুখ রাস্তা প্রদক্ষিণ করে জাতীয় স্টেডিয়ামে এসে শেষ হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত