যুক্তরাষ্ট্রে একাডেমিক, বৃত্তিমূলক কিংবা বিনিময় কর্মসূচিতে অংশ নিতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থী ও ভিসা আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস। আজ বৃহস্পতিবার দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এফ (F), এম (M) এবং জে (J) শ্রেণির নন-ইমিগ্র্যান্ট ভিসাপ্রার্থীদের সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল খোলার (পাবলিক) আহ্বান জানানো হয়েছে।
বার্তায় বলা হয়েছে, যারা F, M কিংবা J শ্রেণির ভিসার আবেদন করছেন, তাদের সোশ্যাল মিডিয়ার গোপনীয়তা সেটিং ‘পাবলিক’ করে দেওয়া অনুরোধ করা হচ্ছে। এতে আবেদনকারীর পরিচয় যাচাই এবং যুক্তরাষ্ট্রে প্রবেশের উপযুক্ততা নির্ধারণে প্রয়োজনীয় ভেটিং প্রক্রিয়া সহজ হবে।
কোন কোন শ্রেণির ভিসার ক্ষেত্রে এই নির্দেশনা?
F-1 ভিসা দেওয়া হয় যুক্তরাষ্ট্রে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ডিগ্রি নেওয়ার লক্ষ্যে অধ্যয়নরত শিক্ষার্থীদের। তাদের স্বামী/স্ত্রী ও ২১ বছরের নিচে অবিবাহিত সন্তানরা F-2 ভিসাতে আবেদন করতে পারে।
M-1 ভিসা মূলত বৃত্তিমূলক বা কারিগরি শিক্ষা গ্রহণে আগ্রহীদের জন্য। এ ধরনের ভিসায় ভোকেশনাল বা টেকনিক্যাল স্কুলে অধ্যয়ন করা যায়। M-1 ভিসাধারীর পরিবার আবেদন করতে পারে M-2 ভিসার আওতায়।
J ভিসা বরাদ্দ থাকে শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জন্য।
যুক্তরাষ্ট্র দূতাবাস বলছে, সোশ্যাল মিডিয়া প্রোফাইল উন্মুক্ত রাখলে আবেদনকারীদের ব্যাকগ্রাউন্ড যাচাই সহজতর হবে এবং তা ভিসা অনুমোদনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে।
এ ধরনের নির্দেশনা শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা আসন্ন শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষায় যেতে প্রস্তুতি নিচ্ছেন।
এনসিপিকে ‘শাপলা’ প্রতীক দিতে বাধা নেই: আইনজীবীদের বিবৃতি