খাগড়াছড়ির সীমান্ত দিয়ে আবারও পুশইন করা হয়েছে। এবার নারী ও শিশুসহ ৯ মোট জনকে বাংলাদেশে পুশইন। বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর সীমান্ত দিয়ে এই অনুপ্রবেশের ঘটনা ঘটে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) জোরপূর্বক তাদের পুশইন করে বলে জানা গেছে স্থানীয় সূত্রে।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম এই ঘটনার কথা স্বীকার করে জানান, পুশইন করা ৯জনের মধ্যে নারী ও শিশু রয়েছে। তিনি জানান, পুশইনের শিকার মানুষগুলো বর্তমানে বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে। তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে তাদেরকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তত্ত্বাবধানে রাখা হয়েছে।
উল্লেখ্য গত তিন মাসেরও কম সময়ে কয়েকদফায় খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে এখন পর্যন্ত ১৫৪ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। ২০২৪ সালে বাংলাদেশে সরকার পরিবর্তনের পর থেকে এধরণের অনুপ্রবেশের ঘটনা বেড়ে গেছে।
×
