১৪৯ গতির বল হেলমেটে, নাহিদ রানাকে পিটিয়েই সেঞ্চুরি নিশাংকার

আপডেট : ২৬ জুন ২০২৫, ০৬:৩৮ পিএম

কলম্বো টেস্টের দ্বিতীয় দিনের চা বিরতির ঠিক আগের ওভারে ১৫০, ১৪৯, ১৪৮, ১৪৭ কিলোমিটার গতির বল করেন নাহিদ রানা। দিনেশ চান্ডিমাল তা ভালোভাবেই সামলেছেন। 

বিরতির পর নিজের প্রথম বলেই ১৪৯ কিলোমিটার গতির বাউন্সার দেন নাহিদ রানা। সেঞ্চুরি থেকে ৬ রান দূরে থাকা পাথুম নিশাংকা হুক করতে গিয়ে ব্যর্থ হলে বল লাগে তার হেলমেটে। হেলমেট পাল্টাতে হয় নিশাংকাকে।

রানার পরের ওভারেই ব্যাক অফ লেংথের ডেলিভারি স্কোয়ার ড্রাইভে বাউন্ডারিতে পাঠিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন নিশাংকা। এই সিরিজের আগে দেশের মাটিতে  নিসাঙ্কার কোনো সেঞ্চুরি ছিল না। এবার দুই ম‍্যাচেই পেয়ে গেলেন দুটি। গলের পর কলম্বোতেও খেললেন তিন অঙ্কের ইনিংস।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত