প্রথম উইকেট জুটিতেই ৮৮ রান তুলে ফেলেছিল শ্রীলঙ্কা। টেস্ট চ্যাম্পিয়নশিপের শততম উইকেট হিসেবে লাহিরু উদারাকে ফিরিয়ে সে জুটি ভেঙেছিলেন তাইজুল ইসলাম। দ্বিতীয় দিনে বাংলাদেশের বোলারদের সফলতা ওই একটিই। বিপরীতে দ্বিতীয় উইকেট জুটিতে পাথুম নিশাঙ্কা ও দিনেশ চান্ডিমাল মিলে শতরানের জুটি গড়ে আরও শক্তপোক্ত অবস্থানে নিয়ে গেছেন স্বাগতিকদের
সিংহলিজ স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ডে ৭০ বলে ক্যারিয়ারের ৩৪তম ফিফটি তুলে নেন চান্ডিমাল। এর কিছু সময় পরেই শতরান পেরোয় নিশাঙ্কার সঙ্গে গড়া তার জুটি। চা-বিরতির আগ পর্যন্ত ১ উইকেটে ১৯০ রান তুলে ফেলেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের চেয়ে আর মাত্র ৫৭ রানে পিছিয়ে আছে শ্রীলঙ্কা।
নিশাঙ্কা দাঁড়িয়ে আছেন টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির দ্বারপ্রান্তে। ১১ চারে সাজানো তার ১৫৫ বলের ইনিংসটিতে রান করেছেন ৯৩। বিরতিতে যাওয়ার আগে চান্ডিমাল অপরাজিত আছেন ৫৪ রানে। তার ৮৪ বলের ইনিংসটিতে এসেছে ৬টি বাউন্ডারি ও ১টি ছক্কা।
কলম্বো টেস্টে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ করে ২৪৭ রান।
প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপে উইকেটের সেঞ্চুরি তাইজুলের
কাতার থেকে ক্লাব বিশ্বকাপ: আকুনা-ডামফ্রিস দ্বন্দ্বে ফের উত্তাল মাঠ