শ্রীলঙ্কা ২ উইকেটে ২৯০, বাংলাদেশ পিছিয়ে ৪৩ রানে

আপডেট : ২৬ জুন ২০২৫, ০৬:৩২ পিএম

দিনেশ চান্দিমালের ১৭তম সেঞ্চুরি আটকেছেন নাঈম হাসান। ৭৬তম ওভারে আক্রমণে ফেরা নাঈম হাসানের প্রথম বল রিভার্স সুইপ করতে গেলে বল ৯৩ রানে থাকা চান্দিমালের গ্লভসে ছুইয়ে উঠে যায় উইকেটের পেছনে। লিটন দাস ধরে নেন ক্যাচ। ভাঙে ১৯৪ রানের জুটি। 

এই আউটের তিন বল পরই আলোর স্বল্পতায় শেষ হয়ে যায় কলম্বো টেস্টের দ্বিতীয় দিনের খেলা। শ্রীলঙ্কার প্রথম ইনিংসের সংগ্রহ দিন শেষে ২ উইকেটে ২৯০ রান। পাথুম নিশাঙ্কা ১৪৬ এবং প্রবাথ জয়াসুরিয়া ৫ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। বাংলাদেশের চেয়ে শ্রীলঙ্কা এগিয়ে ৪৩ রানে। 

দ্বিতীয় দিন শেষে মাঠ ছাড়ছেন হতাশ ক্রিকেটাররা। ছবি: মোশারফ হোসেন, কলম্বো থেকে

সকালে ২২০ থেকে ২৪৭ পর্যন্ত নিজেদের প্রথম ইনিংসের স্কোরকে নিয়ে যায় বাংলাদেশ তাইজুল ইসলামের ৩৩ রানের দৃঢ়তায়। 

এরপর বল করতে নেমে পাথুম আর লাহিরু উদারার আগ্রাসী ব্যাটিংয়ের মুখে পড়ে বাংলাদেশ। ২৪তম ওভারে ৮৮ রানের মাথায় লাহিরু উদারাকে নিয়ে ফিরিয়ে শুরুর জুটি ভেঙেছিলেন তাইজুল ইসলাম। উইকেটে বোলারদের জন‍্য যথেষ্ট সহায়তা আছে। তবে ধারহীন বোলিংয়ে সেটা কাজে লাগাতে পারেননি বাংলাদেশের কেউ। 

এলোমেলো বোলিং কাজে লাগিয়ে কখনও দ্রুত এগোলেন লঙ্কান ব‍্যাটসম‍্যানরা, ভালো বল পেলে খেললেন সাবধানে। তাদের দৃঢ়তায় দুই দিনেই ম‍্যাচ থেকে ছিটকে যাওয়ার অবস্থা বাংলাদেশের।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ২৪৭

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৭৮ ওভারে ২৯০/২ (নিসাঙ্কা ১৪৬*, উদারা ৪০, চান্দিমাল ৯৩, জয়াসুরিয়া ৫*; ইবাদত ৯-০-৩৩-০, তাইজুল ৩২-২-৯০-১, নাহিদ ১২-১-৫৪-০, মিরাজ ১৬-১-৫৭-০, নাঈম ৮-২-৪৫-১, মুমিনুল ১-০-৭-০)

×
সর্বশেষ সর্বাধিক পঠিত