আইপিএলে তিনি বেশ পরিচিত মুখ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) সেই পেসার জশ দয়ালের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন এক নারী। উত্তর প্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা ওই নারী রাজ্যের মুখ্যমন্ত্রীর অনলাইন অভিযোগ পোর্টালের (আইজিআরএস) মাধ্যমে অভিযোগটি দায়ের করেছেন। ভুক্তভোগীর কাছে প্রমাণ হিসেবে চ্যাট, স্ক্রিনশট, ভিডিও কল এবং ছবি আছে।
ঘটনার শিকার নারীর অভিযোগ, যশ দয়ালের সাথে তার পাঁচ বছরের সম্পর্ক ছিল। বিয়ে প্রতিশ্রুতি দিয়ে বহুবার তার সঙ্গে শারিরীক সম্পর্ক করেছেন দয়াল। বিয়ের চাপ দিলে চলেছে শারিরীক ও মানসিক নির্যাতন। এ বিষয়ে গাজিয়াবাদের ইন্দিরাপুরম সার্কেল অফিসারের কাছ থেকে প্রতিবেদন চেয়েছে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর দপ্তর। পাশাপাশি পুলিশকে আইজিআরএসে দায়ের করা অভিযোগ নিষ্পত্তির জন্য ২১ জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছে।
অভিযোগপত্রে ওই নারী জানিয়েছেন, ‘পাঁচ বছর ধরে এক ক্রিকেটারের সঙ্গে সম্পর্ক ছিল। তিনি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মানসিক, শারীরিক এবং আর্থিকভাবে আমাকে ব্যবহার করেছেন। এমনকি আমাকে নিজের পরিবারে স্ত্রী হিসেবে পরিচয়ও করিয়ে দেন, যার ফলে আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করেছিলাম। কিন্তু দয়াল আরও একাধিক নারীর সঙ্গেও একই ধরনের সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন।’
সম্পর্ক চলাকালীন তার কাছ থেকে দয়াল টাকা নিয়েছেন বলেও অভিযোগ করেছেন ওই নারী। প্রতারণার বিষয়টি নিয়ে প্রশ্ন করলে দয়াল তাকে শারীরিকভাবে আঘাত করেন ও মানসিকভাবে হেনস্তা করেন। সেই নারীর আরও অভিযোগ, ১৪ জুন নারী সহায়তা পেতে তিনি হেল্পলাইনে ফোন করেছিলেন। তবে পুলিশ বিষয়টিকে গুরুত্ব দেয়নি। আর্থিক ও সামাজিক অসহায়তার কারণে তিনি মুখ্যমন্ত্রীর দপ্তরের শরণাপন্ন হয়েছেন।
এ বিষয়ে এখন পর্যন্ত যশ দয়ালের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ২৭ বছর বয়সী এই পেসার গত আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে শিরোপা জিতেছেন। ১৫ ম্যাচে শিকার করেছেন ১৩ উইকেট। এর আগে ২০২২ আইপিএলে তিনি গুজরাট টাইটান্সের হয়ে শিরোপা জিতেছিলেন।
রবীন্দ্র জাদেজাকে বাদ দিতে বললেন ব্র্যাড হ্যাডিন
জাতীয় দলে ফিরতে পরিশ্রম করে যেতে চান রিজিকে বিশ্বাসী সোহান
রোনালদোর নতুন কোচ জর্জ জেসুস
ফারুকের প্রশ্ন, ফাহিম প্রতিটা বিদেশ সফরে গিয়ে কী করেন?