চলতি জুলাই মাসে এলপিজি গ্যাসের মূল্য বাড়বে নাকি কমবে—এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে আজ বুধবার। বিকেল ৩টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আনুষ্ঠানিকভাবে জানাবে নতুন দর।
বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদি আরামকো নির্ধারিত চলতি জুলাইয়ের সৌদি কন্ট্রাক্ট প্রাইস (সিপি) অনুসারে মূল্য নির্ধারণ করা হবে। সেই ভিত্তিতেই দেশের বেসরকারি খাতে সরবরাহ হওয়া এলপিজির দাম পুনঃসমন্বয় করবে কর্তৃপক্ষ।
এদিন এলপিজির পাশাপাশি ঘোষণা আসবে অটোগ্যাসের নতুন দরও।
এর আগে, গত ২ জুন সর্বশেষ দামের সমন্বয় করা হয়েছিল। তখন ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের মূল্য ২৮ টাকা হ্রাস পেয়ে নির্ধারিত হয় ১ হাজার ৪০৩ টাকা। একইসঙ্গে প্রতি লিটার অটোগ্যাসের দাম ১ টাকা ২৭ পয়সা কমিয়ে নির্ধারণ করা হয় ৬৪ টাকা ৩০ পয়সা।
২০২৪ সালের হিসাবে দেখা যাচ্ছে, পুরো বছরজুড়ে এলপিজি ও অটোগ্যাসের দাম মোট সাতবার বৃদ্ধি পেয়েছে, আর কমেছে চার দফায়। দাম বেড়েছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে। অন্যদিকে দাম কমেছে এপ্রিল, মে, জুন ও নভেম্বর মাসে। ডিসেম্বর মাসে দামের কোনো পরিবর্তন হয়নি।
৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, হামাসকে চুক্তিতে আসার আহ্বান ট্রাম্পের