কেউ কেউ না বুঝে হাসিনার ষড়যন্ত্রে পা দিয়েছে: শামসুজ্জামান দুদু

আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৩:১২ পিএম

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, কোনও কোনও মহল, দল বুঝে না বুঝে হাসিনার ষড়যন্ত্রে পা দিয়েছে। তারা বুঝে হোক না বুঝে হোক নির্বাচন চায় না। কারণ শেখ হাসিনা চায় না দেশে নির্বাচন হোক।

আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন জেলার উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, কেউ কেউ বলে এক দলকে হটিয়ে আরেক দলকে ক্ষমতায় বসার জন্য আমরা আন্দোলন করিনি। কিন্তু স্বৈরতন্ত্র বিদায় করে গণতন্ত্র আনা হলো একটা নির্বাচনের মাধ্যমে একটা দল ক্ষমতায় আসবে। জনগণ যাদের চায় তারাই ক্ষমতায় আসবে।

এতে আরও বক্তব্য রাখেন ন্যাশনাল লেবার পার্টি চেয়ারম্যান ফারুক রহমান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ আরও অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত