উইকেট শিকারের আনন্দে কী করবেন ভেবেই পাচ্ছিলেন না শান্ত!

আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৬:৩৩ পিএম

দুই বছর আগে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে উইকেট নিয়েছিলেন, এবার নিলেন দ্বিতীয়টি। ওয়ানডেতে নিজের দ্বিতীয় উইকেট শিকারের পর আনন্দে নাজমুল হোসেন শান্ত কী করবেন- তা যেন ভেবেই পাচ্ছিলেন না! শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৬ষ্ঠ বোলারের ভূমিকায় দেখা গেল সদ্য সাবেক এই অধিনায়কে।

প্রথম বলে বাউন্ডারি হজম করলেও শান্তর চতুর্থ বলে ফিরে যান জানিথ লিয়াঙ্গে। শান্তর বলে লং অনে ক্যাচ দিয়েছেন লঙ্কান ব্যাটসম্যান। এতে ভেঙেছে লিয়াঙ্গে ও আসালাঙ্কার ৭৬ বলে ৬৪ রানের জুটি। এর আগে ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের প্রথম ওয়ানডে উইকেট নিয়েছিলেন শান্ত।

এর আগে মেডেন ওভার দিয়ে ইনিংসের সূচনা করেন তাসকিন আহামেদ। চতুর্থ ওভারে দলীয় ৫ রানে পাথুম নিশাঙ্কাকে (০) ফেরান তানজিম সাকিব। পরের ওভারে তাসকিনের অফ স্টাম্পের বাইরের বলে ইনসাইড এজ হয়ে ১৩ বলে ৬ রান করা মাদুস্কার স্টাম্প ভেঙে যায়। তাসকিনের করা ৭ম ওভারে কামিন্দু মেন্ডিস মেহেদি মিরাজের তালুবন্দি হলে ২৯ রানে ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর লিয়াঙ্গে ও আসালাঙ্কা গড়েন ৬০ রানের জুটি। অভিষিক্ত তানভীরের ঘূর্ণিতে কুশল (৪৫) ফিরলে এই জুটি ভাঙে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত