রাজধানীর গুলশানে ২০১৬ সালের ১ জুলাই হলি আর্টিজান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে উদ্ধৃত করে বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদটি ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে বলে জানানো হয়েছে।
আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ উক্ত ঘটনায় নিহত দেশি-বিদেশি সকলের আত্মার শান্তি কামনা ও তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। ঘটনার নবম বর্ষপূর্তি নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে ডিএমপি কমিশনারের খণ্ডিত বক্তব্য উপস্থাপন করা হয়েছে।
প্রকৃতপক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার তার বক্তব্যে দেশের বর্তমান পরিস্থিতির নিরিখে পুলিশের চ্যালেঞ্জসমূহ ও পূর্বাপর সরকারের সময়ে কিছু অনিয়মের কথা তুলে ধরেছেন। তবুও অনেকে বিষয়টি খণ্ডিতভাবে উপস্থাপন করেছেন, যা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত।
দেড় মাস পেছালো এফবিসিসিআই নির্বাচন