মুশফিক-অপু কেউ নেই; মাঠে ঢুকে পড়ল বিষধর ‘নাগিন’

আপডেট : ০২ জুলাই ২০২৫, ১০:১৮ পিএম

নাগিন নাচের জন্য বিখ্যাত হয়ে আছেন মুশফিকুর রহিম আর নাজমুল অপু। ২০১৮ সালের সেই নিদাহাস ট্রফিতে এই শ্রীলঙ্কার বিপক্ষেই তাদের নাগিন নাচ নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছিল। চলতি ওয়ানডে সিরিজে এই দুই ক্রিকেটারের কেউই নেই টাইগার একাদশে। কিন্তু, ‘নাগিন’ তো আছে!

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সাপ ঢুকে পড়া নতুন কোনো ঘটনা নয়। এই মাঠে ক্রিকেট ম্যাচ থাকলে প্রায়ই দেখা যায় এমন দৃশ্য। আজ বুধবার বাংলাদেশ- শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে ম্যাচ চলাকালীন সময়েও এই দৃশ্য দেখা গেছে। বাংলাদেশের ইনিংসের তৃতীয় ওভারের ঘটনা সেটি। বিষধর নাগিরনের আগমনে অবশ্য খেলা থমকে যায়নি— যেমন চলার কথা ছিল, তেমনই চলছে। পরে সাপটি মাঠ থেকে বের করা হয়।

প্রেমাদাসায় টস জিতে ব্যাটিংয়ে নেমে ২৪৪ রান তুলেছে শ্রীলঙ্কা। সেঞ্চুরি করেছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। তিনি খেলেন ১২৩ বলে ৬ চার ও ৪ ছক্কায় ১০৬ রানের ইনিংস। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ১০ ওভারে ২ মেডেনসহ ৪৭ রানে নেন ৪ উইকেট। আর তানজিম সাকিব ৯.২ ওভারে ৪৬ রানে নেন ৩টি। রান তাড়ায় নেমে ১৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৭৭।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত