এক মাসও হয়নি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে খেলে নেশন্স কাপের শিরোপা জিতেছিলেন। এরপর দিয়েগো জোটার ব্যক্তিগত জীবনেও আসে আনন্দঘন মুহূর্ত। মাত্র ১২ দিন আগে তিনি দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করেন। সবকিছু শেষ হয়ে গেল মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায়। সতীর্থের অকালমৃত্যুতে ভেঙে পড়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে সিআরসেভেন লিখেছেন, ‘এটা অর্থহীন। জাতীয় দলে আমরা একসাথে খেলেছি এবং তুমি সদ্য বিয়ে করেছ! তোমার পরিবার, স্ত্রী-সন্তানদের আমি সমবেদনা জানাই। এই শোক সইবার জন্য তারা যেন বিশ্বের সমস্ত শক্তি পায়- এই প্রার্থনা করি। আমি জানি, তুমি সবসময় আমাদের সাথেই থাকবে। শান্তিতে ঘুমাও দিয়েগো এবং আন্দ্রে। আমরা সবাই তোমাদের খুব মিস করব।’
উলভস থেকে জোটাকে লিভারপুলে আনা কোচ ইয়ুর্গেন ক্লপ বলেছেন, "এটা এমন এক মুহূর্ত, যেখানে আমি নিজেই ভেঙে পড়ছি। অবশ্যই এর পেছনে কোনো গভীরতর উদ্দেশ্য আছে! কিন্তু আমি তা খুঁজে পাচ্ছি না!আমি গভীরভাবে মর্মাহত।দিয়োগো শুধু অসাধারণ একজন খেলোয়াড়ই ছিলেন না, তিনি ছিলেন একজন দারুণ বন্ধু, ভালোবাসাপূর্ণ স্বামী এবং যত্নশীল বাবা! তোমাকে আমরা সবাই খুব মিস করব!'
জোটার সতীর্থ উরুগুইয়ান ফরোয়ার্ড দারউইন নুনেজ বলেছেন, '"এত কষ্টের মাঝে সান্ত্বনার কোনো শব্দ নেই। তোমার হাসিমাখা মুখটা মনে রাখব চিরকাল, মাঠের ভেতরে আর বাইরে তুমি ছিলে এক দারুণ সঙ্গী। আমি জানি, তুমি যেখানেই থাকো না কেন, সবসময় তাদের পাশে থাকবে—বিশেষ করে তোমার স্ত্রী ও তিন সন্তানদের। চিরশান্তিতে বিশ্রাম নাও, দিয়োগো ও আন্দ্রে।'
ইচ্ছে করেই এজবাস্টনের বাউন্ডারি ছোট করে রেখেছে ইংল্যান্ড?
মাত্র ১২ দিন আগে বিয়ে করেছিলেন জোটা, দুর্ঘটনায় সব শেষ!