তাসরিফের নতুন গান ‘জুলাই’

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০২:৩৯ পিএম

গতবছর জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে উপজীব্য করে এবার গান বানাতে চলেছেন দেশের তরুণ প্রজন্মের প্রতিনিধি সংগীতশিল্পী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসার তাসরিফ খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন। 

পোস্ট দিয়ে তাসরিফ খান লিখেছেন, ‘জুলাই নিয়ে গান বানাচ্ছি যে গানের লিরিক্স লিখবেন আপনারা।’  

‘জুলাইয়ের স্লোগান কিংবা আপনার মনোভাব, মতামত সেটা এক শব্দে হোক কিংবা এক লাইন বা কয়েক লাইনে যা-ই হোক ,কমেন্ট বক্সে লিখে যান।

তাসরিফ বলেন, আমি আপনাদের লেখা থেকে শব্দ কিংবা লাইন সিলেক্ট করব এবং যার লেখা থেকে যে জায়গা নিয়েছি, তা গানের ভিডিওতে দেখিয়ে দেব। গানের নাম হবে জুলাই, লিরিক্সে থাকবে বাংলাদেশ। 

গত মাসেই তাসরিফের নতুন গান মুক্তি পেয়েছে। জিসান খান শুভর সঙ্গে এই গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ‘পাহাড় যাব’ গান দিয়ে তারা ৮ বছর পর একসঙ্গে গান করলেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত