নাহিদ ইসলাম

সারজিস আলম শুধু আটোয়ারীর নয়, সারা বাংলাদেশের গর্ব

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০২:১৯ পিএম

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমাদের প্রত্যাশা দেশটাকে নতুন করে করব ইনসাফের ভিত্তিতে, শান্তির ভিত্তিতে গড়ে তুলব। চাঁদাবাজি, সন্ত্রাসমুক্ত একটা দেশ হবে, সেই লক্ষ্যে বাংলাদেশের গণঅভ্যুত্থানে যে সকল তরুণরা নেতৃত্ব দিয়েছিলাম তারা মিলে এই নতুন রাজনৈতিক দল গড়ে তুলেছি।

আজ শুক্রবার দুপুরে আটোয়ারী উপজেলা সদরের জাতীয় নাগরিক পার্টি উপজেলা কার্যালয় উদ্বোধন উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত এক সভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এসব কথা বলেন।

সারজিস আলমকে এলাকার গর্ব উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সারজিস আলম শুধু আটোয়ারীর নয়, তিনি এখন সারা বাংলাদেশের। বাংলাদেশের মানুষের জন্য তিনি কথা বলছেন, লড়াই করছেন। তাকে উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া আছে। উত্তরাঞ্চলের মানুষ দীর্ঘদিন বৈষম্য এবং অবহেলার শিকার। ফ্যসিস্টের পতনের পরে আবারও নতুন করে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস এবং মাদক আবার শুরু হয়েছে। যুবসমাজকে আবার অধঃপতনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

দলীয় কার্যালয় উদ্বোধনের সময় জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বক্তব্য দেন। এতে এনসিপি ও জাতীয় যুবশক্তির নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। পরে পদযাত্রা নিয়ে নেতারা ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে আটোয়ারী উপজেলা ছেড়ে যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত