চাঁদের বুড়ি চাঁদের বুড়ি
মুখটি কেন ভার?
মেঘ জমেছে আকাশ জুড়ে
ছায়া পড়ল তার।
চাঁদের বুড়ি চাঁদের বুড়ি
আম্মু তোমার কই?
মাটির বুকে নেমে এসে
পাতাবে নাকি সই?
হাত বাড়িয়ে চাঁদের দিকে
খুকি কথা কয়
বুড়ির সাথে ছোট্ট খুকির
অনেক সন্ধি হয়।
ছোট্ট খুকির হাজার কথা
চাঁদের মুখ চেয়ে
একদিন নাকি যাবে চাঁদে
লম্বা মই বেয়ে।