প্রেমাদাসা শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের শুরুটা মোটেও স্বস্তির ছিল না বাংলাদেশের। শুরু থেকেই চাপে পড়ে যায় দল। ইনিংসের চতুর্থ ওভারেই সাজঘরে ফিরেছেন ওপেনার তানজিদ হাসান। আসিতা ফার্নান্দোর নাকল বল কাভার অঞ্চলে খেলার চেষ্টা করেন তানজিদ, কিন্তু ব্যাটের নিচের কানায় লেগে ক্যাচ দেন উইকেটরক্ষক কুশল মেন্ডিসের হাতে। আউট হওয়ার আগে তিনি করেন মাত্র ৭ রান। তখন দলের সংগ্রহ ছিল ১ উইকেটে ১৪।
এরপর চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত ও পারভেজ হোসেন ইমন। পারভেজের বিরুদ্ধে একটি জোরালো আবেদন করেছিল শ্রীলঙ্কা, এমনকি রিভিউও নেয় তারা, তবে সফল হয়নি।
পঞ্চম ওভারে এসে কিছুটা স্বস্তি পায় বাংলাদেশ। ফার্নান্দোর করা ওভারের প্রথম বলটি ছিল নো, ফ্রি হিট থেকে চার মারেন পারভেজ। ওভারে আরও একটি বাউন্ডারি আসে তার ব্যাট থেকে। সব মিলিয়ে ওই ওভারে আসে ১০ রান।
প্রথম পাওয়ার প্লে (১০ ওভারে) ৬৫ রান তুলেছে বাংলাদেশ। ইমন ৩৭ ও শান্ত ১২ রানে ব্যাট করছিলেন।
লিটন বাদ, তাসকিন বিশ্রামে, ব্যাটিংয়ে বাংলাদেশ