জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে করা মামলায় চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
আজ সোমবার সকাল ১০টার কিছু আগে তাকে কারাগার থেকে প্রিজনভ্যানে করে ঢাকায় ট্রাইব্যুনাল চত্বরে আনা হয়। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে, চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল এক আদেশে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিল। মামলাটির শুনানিতে সেদিন প্রসিকিউশনের পক্ষ থেকে কারাবন্দি রাখার আবেদন করেছিলেন প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান।
আদেশ ঘোষণার সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ উপস্থিত ছিলেন। তার সঙ্গে ছিলেন অপর দুই সদস্য বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মো. আবু আহমেদ জামাদার।
প্রসিকিউশনের টিমে আরও ছিলেন বিএম সুলতান মাহমুদ, গাজী মনোয়ার হোসেন তামিম, ব্যারিস্টার মইনুল করিম, তারেক আব্দুল্লাহ ও সাইমুম রেজা।
মাস্কের আমেরিকা পার্টিকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প