প্রথমবারের মতো ইশান মালিঙ্গাকে সুযোগ দিয়ে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। সেই সঙ্গে ফেরানো হয়েছে অভিজ্ঞ দাসুন শনাকা, চামিকা করুনারত্নে এবং দুনিথ ভেল্লালাগেকে। সোমবার ১৭ সদস্যের ঘোষিত এই স্কোয়াডে বাদ পড়েছেন ছয় মাস আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে খেলা ভানুকা রাজাপাকশে, আসিথা ফার্নান্দো এবং চামিন্দু বিক্রমাসিংহে।
ইশান মালিঙ্গা এখন পর্যন্ত ২৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এবং ১৮.২২ গড়ে ৪০টি উইকেট নিয়েছেন। চলতি বছরের শুরুতে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের পক্ষে খেলে ১৩ ম্যাচে ১২.৩১ স্ট্রাইক রেটে ৭টি উইকেট পান তিনি। দলের বাকি অংশটি আগের মতোই রাখা হয়েছে। নেতৃত্বে রয়েছেন চারিথ আসালাঙ্কাই।
মাত্র ৬ মাস পরেই হতে যাওয়া আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পাশাপাশি শ্রীলঙ্কাও সহ-আয়োজক। এই তিন ম্যাচের সিরিজ তাই দুই দলের কাছেই এ বৈশ্বিক ইভেন্টের জন্য প্রস্তুতির মহাসুযোগ। আগামী ১০, ১৩ ও ১৬ জুলাই পাল্লেকেলে, ডাম্বুল্লা ও কলম্বোয় অনুষ্ঠিত হবে তিন ম্যাচের এই সিরিজ।
বাংলাদেশ সিরিজে শ্রীলঙ্কা টি-টোয়েন্টি স্কোয়াড:
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, আভিশকা ফার্নান্দো, দাসুন শনাকা, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, জেফরি ভ্যান্ডারসে, চামিকা করুনারত্নে, মাথিশা পাথিরানা, নুয়ান থুশারা, বিনুরা ফার্নান্দো ও ইশান মালিঙ্গা।
বাংলাদেশের বিপক্ষে সিরিজসেরা সঙ্গে দুই প্রোটিয়া আইসিসির মাস সেরার দৌড়ে
এ কি করলেন মুলডার, লারার রেকর্ড ভাঙ্গার চেষ্টাই করলেন না!