দ্বিপক্ষীয় বাণিজ্যঘাটতি কমাতে ১ আগস্টের মধ্যে সমঝোতার আল্টিমেটাম দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৭ জুলাই) প্রেসিডেন্ট ট্রাম্প এক চিঠিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে জানিয়েছেন।
নির্ধারিত সময় চুক্তি না হলে বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর ৩৭% শুল্ক আরোপের চুড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। এর প্রতিকারে পাল্টা শুল্ক আরোপের মত পদক্ষেপ গ্রহণ করা হলে ৩৭% শুল্কের সঙ্গে সংশ্লিষ্ট দেশের পণ্যের উপর পাল্টা শুল্ক হার যোগ করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।
এসংক্রান্ত চিঠি ১৪টি দেশের সরকারপ্রধানকে পাঠিয়েছেন ট্রাম্প। চিঠিগুলো নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশ করেছেন তিনি।
এর তিন মাস আগে ট্রাম্প বিশ্বের যেসব দেশের সঙ্গে আমেরিকার বাণিজ্য ঘাটতি রয়েছে তাদের উপর নতুন শুল্ক নীতি আরোপ করে। তবে সংশ্লিষ্ট দেশের সরকার প্রধানের আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন নীতিমালা বাস্তবায়ন বা সমঝোতার জন্য ৩ মাস সময় দিয়েছিলেন তিনি।
জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাজ্য ও ভিয়েতনামের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি হয়েছে। একই প্রক্রিয়ায় ভারত কাছাকাছি পৌঁছেছে।
ট্রাম্পের শুল্ক আরোপ, কোন দেশে কত