হামাসের গুলিতে ইসরায়েলি সেনা নিহত

আপডেট : ১০ জুলাই ২০২৫, ০৬:৪৭ পিএম

দক্ষিণ গাজায় হামাস যোদ্ধাদের গুলিতে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

নিহত সেনা হলেন রিজার্ভ মাস্টার সার্জেন্ট আব্রাহাম আজুলাই (২৫)। তিনি অধিকৃত পশ্চিমতীরের অবৈধ বসতি ইৎজহার বাসিন্দা ছিলেন। দক্ষিণ গাজায় ইসরায়েলি যুদ্ধ প্রকৌশল ইউনিটে একজন হেভি ইঞ্জিনিয়ারিং অপারেটর ছিলেন তিনি।

আইডিএফের তদন্ত অনুযায়ী, খান ইউনিসে একটি সুড়ঙ্গ থেকে একদল হামাস যোদ্ধা বের হয়ে ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালায়। হামলার সময় আজুলাই একটি এক্সক্যাভেটর চালাচ্ছিলেন।

এসময় হামাস যোদ্ধারা তাকে আটক করার চেষ্টা করে। কিন্তু আজুলাই তাদের সঙ্গে ধস্তাধস্তি করেন। এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি।

বুধবার হামাসের সামরিক শাখা এক বিবৃতিতে জানায়, তারা খান ইউনিসের পূর্ব দিকে একজন সেনাকে আটক করার চেষ্টা করেছিল। কিন্তু পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। তাই তারা তাকে হত্যা করে অস্ত্র কেড়ে নেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত