ফিফা র্যাঙ্কিংয়ে আবারও পিছিয়ে গেছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার প্রকাশিত হালনাগাদ র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮৪ নম্বরে। ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে হেরে হামজা চৌধুরীরা পিছিয়েছে এক ধাপ। আগের মতোই র্যাঙ্কিংয়ের শীর্ষে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
গত মার্চে ২০২৭ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করে র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ১৮৩ নম্বরে উঠেছিল বাংলাদেশ। গত মাসে সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলে হারের মাশুল দিয়ে এবার র্যাঙ্কিংয়ে পিছিয়ে গেল লাল-সবুজের দল। সর্বশেষ র্যাঙ্কিং থেকে৫.১৫ পয়েন্ট হারিয়ে বাংলাদেশের মোট পয়েন্ট এখন ৮৯৯.০১।
ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন আসেনি। আর্জেন্টিনার পরে আছে যথাক্রমে স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও ব্রাজিল। এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠেছে গত মাসে উয়েফা নেশন্স লিগের শিরোপা জেতা ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। তাদের জায়গা দিতে এক ধাপ পিছিয়ে সাতে নেমে গেছে নেদারল্যান্ডস। আগের মতো আটে আছে বেলজিয়াম। এক ধাপ করে এগিয়ে জার্মানি ৯ নম্বরে ও ক্রোয়েশিয়া ১০ নম্বরে উঠেছে।
মাসে ৮ লাখ কামাচ্ছেন ‘মাস্টারক্লাস’; ছাত্ররা ডাহা ফেল!
বাজে পারফরমেন্সের পরও বিসিবির দেখানো পথে বেতন বাড়াচ্ছে পিসিবি