ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, হামাস যদি অস্ত্র সমর্পণ করে, তাহলে গাজায় চলমান যুদ্ধ আজ বা আগামীকালই শেষ হতে পারে। এছাড়া কয়েক দিনের মধ্যেই হামাসের সঙ্গে জিম্মি বিনিময়ের চুক্তি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন তিনি। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার আগে নিউজম্যাক্স টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু এ কথা বলেন। তিনি জানান, কয়েক দিনের মধ্যেই একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব। এই চুক্তির আওতায় ৬০ দিনের যুদ্ধবিরতি হতে পারে, যার প্রথম ধাপে জিম্মিদের মুক্তি দেওয়া হবে এবং পরে দীর্ঘমেয়াদি শান্তি আলোচনা শুরু হবে।
তবে শান্তির শর্ত হিসেবে হামাসের অস্ত্র ত্যাগের ওপর জোর দেন নেতানিয়াহু। তিনি বলেন, এই যুদ্ধ আজই শেষ হতে পারে, এমনকি আগামীকালই-শুধু হামাস যদি অস্ত্র ফেলে দেয়। আমরা হামাসকে পরাজিত করতে চাই, আমাদের জিম্মিদের ফিরিয়ে আনতে চাই।
নেতানিয়াহু আরও অভিযোগ করেন, হামাস গাজাবাসীকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে এবং বেসামরিকদের পালাতে দিচ্ছে না। তিনি বলেন, হামাস ইচ্ছাকৃতভাবে ইসরায়েলের ওপর দোষ চাপাচ্ছে, যেন আন্তর্জাতিক গণমাধ্যমে ভুল বার্তা যায়। বাস্তবে হামাসই নিজেদের জনগণকে হত্যা করছে।
ইসরায়েল-হামাস সংঘাতে ইতোমধ্যে হাজারো প্রাণহানি হয়েছে। আন্তর্জাতিক প্রচেষ্টা সত্ত্বেও শান্তি প্রক্রিয়া অনিশ্চিত। তবে নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্য পরিস্থিতিতে নতুন গতি আনবে বলে মনে করা হচ্ছে।
মাঠের বাইরে বসে খেলা যাবে না, খেলতে হলে মাঠে নামতে হবে
অসুস্থ ফরিদা পারভীনের খোঁজ নিলেন খালেদা জিয়া