বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দলের পারফর্মেন্সের অবস্থা দিনে দিনে করুণ থেকে করুণতর হয়ে যাচ্ছে। দর্শকরাও মুখ ফিরিয়ে নিচ্ছেন। যে কারণে আগ্রহ হারাচ্ছে সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলো। পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে, পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের সম্প্রচারক পাওয়া যাচ্ছিল না। অবশেষে এই সমস্যার সমাধান হলো।
চলতি মাসে মিরপুরে অনুষ্ঠিতব্য তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য সম্প্রচারক খুঁজে পেয়েছে বিসিবি। সিরিজটি সরাসরি দেখা যাবে দেশের প্রথম ও একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসের পর্দায়। আজ শুক্রবার টি স্পোর্টস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবেই বিষয়টি জানিয়েছে। আগামী ২০ জুলাই প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাকি দুটি ম্যাচ যথাক্রমে ২২ ও ২৪ জুলাই। সবগুলো ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে।
এই সিরিজ দিয়ে দেশের মাটিতে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন লিটন দাস। আপাতত তিনি দল নিয়ে আছেন শ্রীলঙ্কা সফরে। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে গতকাল বাজেভাবে হেরেছে বাংলাদেশ। অধিনায়ক লিটনের নিজের পারফর্মেন্সও তলানিতে। এর আগে একটি টেস্টে ইনিংস হার এবং ওয়ানডে সিরিজ হারতে হয়েছে ২-১ ব্যবধানে। সব মিলিয়ে জাতীয় দল ভালো অবস্থায় নেই।
লোকের কথায় অতিষ্ঠ হয়ে টেনিস খেলোয়াড় মেয়েকে গুলি করে মারলেন বাবা
‘লাস্ট মিনিট কল’ পেয়েই জাদু দেখালেন সাকিব