বায়ার্ন মিউনিখ এখনও বুঝে উঠতে পারেনি, কীভাবে ফ্লোরিয়ান ভার্টজকে লিভারপুল তাদের নাকের ডগা দিয়ে ছিনিয়ে নিল। তবে জার্মান জায়ান্টরা এবার মিশন ‘রিভেঞ্জ’ মোডে নেমেছে—লক্ষ্য লিভারপুল উইঙ্গার লুইস দিয়াজ! জার্মান গণমাধ্যমগুলোর দাবি, ২৮ বছর বয়সী কলম্বিয়ানকে নিয়ে বায়ার্নের নতুন প্রস্তাব প্রায় ৫২ মিলিয়ন পাউন্ড, এবং ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর ম্যাক্স এবার্ল ইতিমধ্যে দিয়াজের এজেন্টদের সঙ্গে নতুন করে বৈঠক করেছেন।
লিভারপুল অবশ্য এত সহজে ছাড়তে নারাজ। ক্লাবটি জানিয়ে দিয়েছে, ‘প্রতিরোধ ভাঙার জন্য বড়সড় প্রস্তাব লাগবে’—আর ৫২ মিলিয়ন পাউন্ড এখনো সে ক্যাটাগরিতে পড়ে না।
দিয়াজ নিজে অবশ্য ‘রোমাঞ্চকর কোনো প্রস্তাবে’ আগ্রহী বলেই ইঙ্গিত দিয়েছেন, যদিও অনেকের মতে, সেটি হয়তো কেবল নিজের বর্তমান বেতনের বৃদ্ধির কৌশল।
আসলে, অ্যানফিল্ডে তার বেতনের স্তর তুলনামূলকভাবে নিচু, যা একটি অদ্ভুত দিক, বিশেষ করে ডারউইন নুনেসের মতো খেলোয়াড় দ্বিগুণ বেতন পাচ্ছেন! লিভারপুলের বড় শিকার এখনো আলেকজান্ডার ইসাক। তবে তাকে পেতে হলে নিউক্যাসলকে রাজি করাতে হবে। এদিকে খবর, নিউক্যাসলও এখন তাদের নজর দিয়েছে আইনট্রাখট ফ্র্যাঙ্কফুর্টের স্ট্রাইকার হুগো একিতিকে-র দিকে।
ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন, একিতিকে (মূল্য ধরা হচ্ছে প্রায় ৮৫ মিলিয়ন পাউন্ড) কে নিয়ে আগ্রহ দেখাচ্ছে সৌদি লিগ, লিভারপুল এবং চেলসি। তবে ফুটবলার নিজে ইউরোপেই থাকতে চান।
নিউক্যাসল যদি ইসাককে বিক্রি করে, তাহলে একিতিকে-কে নেওয়ার বাজেট তাদের হাতে থাকবে—যদিও ইংলিশ প্রতিদ্বন্দ্বীর কাছে ইসাককে ছেড়ে দিলে সমর্থকদের মধ্যে তা হবে ‘আইকিয়া ফার্নিচার থেকে স্ক্রু হারিয়ে যাওয়া’র মতো বিভ্রান্তিকর এক সিদ্ধান্ত।
নটিংহ্যাম ফরেস্টের দুর্দান্ত ২০২৪-২৫ মৌসুমের পর এবার দলের কাঠামো ভেঙে পড়ার শঙ্কা। উইঙ্গার অ্যান্থনি এলাঙ্গা নিউক্যাসলে যাচ্ছেন বলে খবর, আর মূল কাণ্ডারি মরগান গিবস-হোয়াইট যাচ্ছেন টটেনহ্যামে মেডিকেলের জন্য।
এই দুই তারকার বিদায়ে ফরেস্টের চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্ন যেন ভেসে যাচ্ছে। তবে আশার খবর, ফরেস্টও বসে নেই। তারা আবার ইয়োয়ান উইসাকে নিয়ে ভাবছে—গত জানুয়ারিতে ব্রেন্টফোর্ড এই কঙ্গোলিস স্ট্রাইকারের জন্য ফরেস্টের ২৫ মিলিয়নের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল। এখন চাইছে দ্বিগুণ।
উইসার ভবিষ্যত আবার জড়িয়ে আছে ব্রায়ান এমবেউমোর সঙ্গে, যিনি ম্যানইউতে যাচ্ছেন বলে গুঞ্জন। ইতিমধ্যে রিও ফার্দিন্যান্ড মন্তব্য করেছেন, ‘এই চুক্তি না হলে ওদের মুখে কাস্টার্ড ছুঁড়ে মারার মতো অবস্থা হবে!’
সিটি গ্রুপের মিডফিল্ডার জেমস ম্যাকাটির দিকে নজর দিয়েছে ফরেস্ট। ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের ইউরো জয়ী এই মিডফিল্ডারকে নিতে তারা ২৫ মিলিয়ন পাউন্ড প্রস্তাব দিয়েছে, যদিও সিটি চাইছে ৪০ মিলিয়নের ওপরে। ওয়েস্ট হ্যামও আগ্রহী, কারণ তারা সদ্য মোহাম্মদ কুদুসকে টটেনহ্যামে বিক্রি করেছে।
স্পার্সও বসে নেই। থমাস ফ্রাঙ্কের নজর এখন জেনোয়ার সেন্টারব্যাক কোনি ডে উইন্টার-এর দিকে। সিরি আ-তে দুর্দান্ত মৌসুম কাটানো এই ডিফেন্ডারকে আনতে খরচ পড়তে পারে ২৫-৩০ মিলিয়ন পাউন্ড।
তবে ইন্টারসহ কয়েকটি ইতালিয়ান ক্লাবও তাকে নজরে রেখেছে, কাজেই লড়াইটা জমতেই পারে।
অবশেষে পাকিস্তান সিরিজের সম্প্রচারক খুঁজে পেল বিসিবি
মুলডারের কাণ্ডে সন্তুষ্ট নন স্বয়ং ব্রায়ান লারা