৩৭তম সেঞ্চুরির দিনে লর্ডসে ক্যাচের বিশ্বরেকর্ড গড়লেন জো রুট

আপডেট : ১২ জুলাই ২০২৫, ০৪:৪৯ পিএম

‎‎লর্ডসের ঐতিহাসিক মাঠে একদিনে দুই বিরল কীর্তির সাক্ষী হলেন জো রুট। ভারতের বিপক্ষে চলমান তৃতীয় টেস্টে দুর্দান্ত ব্যাটিং করে নিজের ৩৭তম টেস্ট সেঞ্চুরি করেন ইংল্যান্ডের অভিজ্ঞ এই ব্যাটসম্যান। একই সঙ্গে গড়েছেন আরেকটি অনন্য রেকর্ড—টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়া নন-উইকেটকিপার এখন তিনিই।

‎ভারতের ইনিংসে করুন নায়ারের ক্যাচটি ছিল রুটের ২১১তম টেস্ট ক্যাচ, যার মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন ভারতের প্রাক্তন ব্যাটিং গ্রেট রাহুল দ্রাবিড়কে, যার ক্যাচ সংখ্যা ছিল ২১০।


‎উইকেটরক্ষকদের বাদ দিলে ক্যাচ নেওয়ায় সবচেয়ে এগিয়ে ছিলেন দ্রাবিড়, যার বেশিরভাগ ক্যাচই এসেছে স্লিপে। রুটও ঠিক সেই পথেই হেঁটে ইংল্যান্ডের পাশাপাশি বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য ফিল্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

‎দ্রাবিড় ২১০ ক্যা নিয়েছিলেন ১৬৪ টেস্টে। রুট তাকে ছাড়িয়ে গেলেন ১৫৭ টেস্টেই।




×
সর্বশেষ সর্বাধিক পঠিত