বিগ ব্যাশের দল হোবার্টকে ১ রানে হারালো রংপুর রাইডার্স

আপডেট : ১৪ জুলাই ২০২৫, ১২:১৫ এএম

গ্লোবাল সুপার লিগে টানা দ্বিতীয় জয় পেল রংপুর রাইডার্স। বিগ ব্যাশের দল হোবার্ট হ্যারিকেন্সকে ১ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। আগে ব্যাট করে রংপুর করে ৬ উইকেটে ১৫১ রান। রংপুরের হয়ে ইনিংস সর্বোচ্চ ৬৭ রান করেন কাইল মায়ার্স। এছাড়া ওপেনার ইব্রাহিম জাদরান করেন ৪৩ রান।

জবাব দিতে নেমে ১৮ ওভার শেষে ৬ উইকেটে ১৩০ রান তোলে হোবার্ট। ১৯তম ওভারে বল করতে এসে পর পর দুই বলে ২ উইকেট নেন খালেদ হাসান। শেষ ওভারে ১৩ রান দরকার ছিল হোবার্টের।

শেষ বলে জয়ের জন্য হোবার্টের দরকার ছিল ৩ রান। তবে ১ রান নিয়ে দ্বিতীয় রান নেয়ার সময় রান আউট হন বিলি স্টানলেক। তাতে ১ রানের দারুণ জয় পায় রংপুর রাইডার্স।

টুর্নামেন্টে এর আগে প্রথম ম্যাচে গায়ানাকে হারিয়েছিল রংপুর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত