রাজধানী ঢাকা ও আশপাশের এলাকাসহ দেশের ছয়টি বিভাগে আজ সোমবার দিনভর হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কাও রয়েছে। তবে ঝড়ো হাওয়ার পূর্বাভাস না থাকায় সমুদ্রবন্দর কিংবা নদীবন্দরের জন্য কোনো সতর্কতা জারি করা হয়নি।
সকালে দেওয়া পাঁচ ঘণ্টার স্থানীয় পূর্বাভাসে (সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত) জানানো হয়, ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে সময় সময় মেঘলা থাকতে পারে। পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে বাতাস ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার গতিতে প্রবাহিত হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ২ দশমিক ২ মিলিমিটার।
আবহাওয়া অধিদপ্তর রবিবার রাতে সারাদেশের যে পূর্বাভাস প্রকাশ করেছে, তাতে বলা হয়েছে—আজ সন্ধ্যা ৬টার মধ্যে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের বিভিন্ন এলাকায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। এর প্রভাবে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে।
এদিকে অধিদপ্তরের আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই। সে কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরকে সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। একইসঙ্গে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতেও কোনো ধরনের সতর্কতা বা সংকেত কার্যকর নেই।
লন্ডনে প্লেন বিধ্বস্তে সব ফ্লাইট বাতিল
মরিচা ধরেছে ৬০০ কোটির ডেমু ট্রেনে