মাঠ খেলার অনুপযোগী

বাংলাদেশ-ভুটান ম্যাচের দ্বিতীয়ার্ধ সরিয়ে নেয়া হলো অন্য মাঠে

আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০৬:২৪ পিএম

বৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ায় কিংস অ্যারেনা থেকে সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ-ভুটান ম্যাচের দ্বিতীয়ার্ধ প্র্যাকটিস গ্রাউন্ডে সরিয়ে নেয়া হয়েছে।

আজ সকাল থেকেই ঢাকায় দফায় দফায় বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টিতে বসুন্ধরা আবাসিক এলাকার কিংস অ্যারেনায় পানি জমে মাঠ হয়ে পড়ে কর্দমাক্ত। তবে নির্ধারিত সময় বেলা তিনটাতেই শুরু হয় বাংলাদেশ-ভুটান ম্যাচ। কিন্তু মাঠে নেমে দুই দলের ফুটবলাররা টের পান, এমন কন্ডিশনে লড়াই করা কতটা কঠিন। বিশেষ করে গোলমুখে শরীরের ভারসাম্য ধরে রাখাই দুরূহ হয়ে যায়। 

এর মধ্যেই ৬ মিনিটে দারুণ একটা সুযোগ কাজে লাগায় বাংলাদেশ। তৃষ্ণা রানীর শট ভুটানের গোলকিপার কোনোমতে থামালেও গ্লাভসবন্দী করতে পারেননি। ফিরতি শটে জালে জড়ান শান্তি মার্ডি।

দ্বিতীয়ার্ধের পর আর খেলা হয়নি। ১৫ মিনিটের বিরতির পর ৩০ মিনিট পরপর দুই দফায় মাঠ পর্যবেক্ষণ করেন ম্যাচ কমিশনার আনসার আসিফ। এই সময়ে মাঠ খেলার উপযোগী করার চেষ্টা চালান গ্রাউন্ডসম্যানরা। শেষ পর্যন্ত বিকেল সাড়ে পাঁচটায় সিদ্ধান্ত হয় কিংস অ্যারেনায় নয়, ম্যাচের বাকি অংশ হবে কিংস অ্যারেনার প্র্যাকটিস গ্রাউন্ডে। খেলা শুরু হবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। 

এই মাঠেই সাড়ে ৮টায় শুরু হবে নেপাল-শ্রীলঙ্কা ম্যাচ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত