ফিফা ফুটবল বিশ্বকাপের আর বছরখানেক বাকি আছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় ২০২৬ সালের ১১ জুন থেকে ১৮ জুলাই পর্যন্ত এই আসর অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার এই আসরের টিকিট বিক্রির দিনক্ষণ ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। পর্যায়ক্রমে বিক্রয় করা হবে ফিফা বিশ্বকাপের টিকিট।
আগামী ১০ সেপ্টেম্বর থেকে র্যান্ডম নির্বাচন পর্বের জন্য প্রাথমিক আবেদন গ্রহণ করা শুরু হবে। এজন্য ফুটবলপ্রেমীদের ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে একটি আইডি তৈরি করতে হবে। টিকিট কাটার জন্য অফিসিফাল ওয়েবসাইটটি ব্যবহারের পরামর্শ দিয়েছে ফিফা। থার্ড পার্টির ওয়েবসাইট থেকে টিকিট কিনলে সেটা বৈধ নাও হতে পারে।
ব্যাপক চাহিদার কারণে টিকিট বিক্রির প্রক্রিয়া ধাপে ধাপে শেষ করা হবে, যা চলবে ২০২৬ সালের ১৯ জুলাই বিশ্বকাপ ফাইনালের দিন পর্যন্ত। এছাড়াও প্রতিটি ধাপের ক্রয় পদ্ধতি, অর্থপ্রদানের পদ্ধতি এবং টিকিটের ধরনে ভিন্নতা থাকবে। আগামী মাসগুলিতে প্রতিটি ধাপের সুনির্দিষ্ট বিবরণ প্রকাশ করা হবে। যারা নিবন্ধন করবেন এবং ফিফা আইডি তৈরি করবেন তারা বিক্রয়ের তারিখ এবং ক্রয়ের পদ্ধতি সম্পর্কে আপডেট তথ্য পাবেন।
আগামী ডিসেম্বরে বিশ্বকাপের ড্র ডিসেম্বরে অনুষ্ঠিত হবে, সেই সময় চুড়ান্ত ভেন্যু এবং ম্যাচের সময়সূচী নির্ধারণ করা হবে। ফিফা জানিয়েছে, টিকিট কেনা আয়োজক দেশগুলিতে প্রবেশের নিশ্চয়তা দেয় না। এ কারণে কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জোগার করার পরামর্শ দিয়েছে ফিফা। টিকিট দিয়ে ফুটবলপ্রেমীরা শুধু স্টেডিয়ামের প্রবেশের অনুমতি পাবেন।
২৭ রানের বিপর্যয়ের পর নিদ্রাহীন রাত, জরুরি বৈঠক
সিরাজের আউটকে ‘দুর্ভাগ্যজনক’ বললেন ব্রিটেনের রাজা
ইয়ামালের বিরুদ্ধে বামন ভাড়া করে ‘প্রতিবন্ধী আইন লঙ্ঘনের’ অভিযোগ