ভক্তকে মেসেজ পাঠিয়ে চমকে দিলেন মেসি, চাইলেন ঠিকানা!

আপডেট : ১৬ জুলাই ২০২৫, ০১:০৫ পিএম

বিশ্বজুড়ে কোটি কোটি ভক্ত আছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কিংবদন্তি লিওনেল মেসির। কিন্তু সেই বিশেষ ভক্তটির অবস্থা এখন কী সেটাই ভাবনার বিষয়। ফোন বেজে উঠতেই দেখেছেন তাকে মেসেজ পাঠিয়েছেন স্বয়ং লিওনেল মেসি! নিশ্চয়ই বারবার অবিশ্বাসে চোখ মুছেছেন সেই ভক্ত। তারপর দেখেছেন, আসলেই সেটা মেসির মেসেজ ছিল। উপহার পাঠানোর জন্য তার ঠিকানাও চেয়েছেন!

ভক্তকে মেসির মেসেজ পাঠানোর খবরটি দিয়েছেন খ্যাতিমান ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রেজিও রোমানো। ভেরিফায়েড ফেসবুক পেইজে তিনি মেসেজের একটি স্ক্রিনশট প্রকাশ করেছেন। সেই ভক্তকে পাঠানো মেসেজে মেসি লিখেছেন, ‘প্রিয় ভাই, জাতীয় দলের জার্সি উপহার দেওয়ার বিষয়ে তোমার পোস্ট আমি দেখেছি। তোমার লেখা আমার খুব ভালো লেগেছে। তাই তোমাকে আমি আমার সাক্ষরিত একটি জার্সি উপহার হিসেবে পাঠাতে চাই। অনুগ্রহ করে তোমার ঠিকানা দাও যাতে আমি জার্সিটা পাঠাতে পারি।’ romano

প্রিয় তারকার মেসেজ পেয়ে আনন্দে কী করবেন ভেবে পাচ্ছিলেন না সেই ভক্ত। শেষ পর্যন্ত মেসেজের জবাবে মেসিকে লিখেছেন, ‘উফফফফ মেসি তুমি আমাকে মেসেজ করেছ! আমার বিশ্বাস হচ্ছে না! আমি ভীষণ ভীষণ রোমাঞ্চিত। অনেক ধন্যবাদ তোমাকে। আমি অপেক্ষা করছি। অবশ্যই তোমার টি-শার্টটি পাওয়ার জন্য আমার ঠিকানা পাঠাব। আমরা তোমাকে খুব ভালোবাসি লিও।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত