ইরানে শহীদ সেনাদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল হাতামি বলেন, দখলদার ইসরায়েল ১২ দিনের একতরফা যুদ্ধ চাপিয়ে দিয়েছিল, কিন্তু ইরানি বাহিনীর প্রতিরোধে তাদের সমস্ত ষড়যন্ত্র ভেস্তে গেছে এবং শেষ পর্যন্ত তাদেরকে অপমানজনক পরাজয় স্বীকার করতে হয়েছে। খবর: মেহের নিউজ
তিনি বলেন, ‘শত্রু ইরান, এর জনগণ ও ইসলামি শাসনব্যবস্থার বিরুদ্ধে ভয়ংকর পরিকল্পনা করেছিল, কিন্তু শহীদদের রক্ত এবং ইরানি সেনাদের প্রচেষ্টায় সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।’
সেনাপ্রধান আরও জানান, দখলদার শক্তির পূর্বপরিকল্পিত কৌশল ও কর্মসূচি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তাদের কৌশলগত পরিকল্পনায় বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে।
উল্লেখ্য, গত ১৩ জুন ইরানের ওপর বিনা উসকানিতে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। এ হামলায় ইরানের পারমাণবিক, সামরিক ও আবাসিক এলাকাগুলোর ওপর আঘাত হানা হয়। এতে এক হাজারের বেশি মানুষ শহীদ হন, যাদের মধ্যে ছিলেন শীর্ষ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী ও সাধারণ নাগরিক।
হামলার জবাবে ইরানের সশস্ত্র বাহিনী অবিলম্বে পাল্টা আক্রমণ শুরু করে। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ ইউনিট ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’-এর অংশ হিসেবে ইসরায়েল অধিকৃত অঞ্চলজুড়ে ২২ দফায় পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে দখলদার শক্তি বড় ধরনের ক্ষতির মুখে পড়ে।
শেষ পর্যন্ত ২৪ জুন যুদ্ধবিরতি কার্যকর হলে সংঘর্ষের অবসান ঘটে।
নেই আর নেই ২০০ বছরের হাসপাতালে