টি-টোয়েন্টি বিশ্বকাপের আর মাত্র ৭ মাস বাকি। এমন মুহূর্তে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানিয়ে দিলেন আন্দ্রে রাসেল। ২০১৯ সালের পর থেকে কেবল ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দলের হয়ে খেলে আসছিলেন এই তারকা অল-রাউন্ডার। ২১ জুলাই থেকে শুরু হতে যাওয়া অস্ট্রলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ খেলেই তিনি জাতীয় দলের জার্সি তুলে রাখবেন।
নিজের অবসর ঘোষণায় রাসেল বলেছেন, ‘আমি ভাষায় প্রকাশ করতে পারব না এই অনুভূতি। ওয়েস্ট ইন্ডিজকে প্রতিনিধিত্ব করতে পারা আমার জীবনের গর্বিত অর্জনের একটি। আমি এমন অবস্থানে থেকে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করতে চাই, যা ক্যারিবীয় ভূমি থেকে উঠে আসা পরবর্তী প্রজন্মের জন্য আদর্শ হয়ে থাকবে। আমি মেরুন জার্সিতে নিশানা রেখে যেতে চেয়েছি এবং অন্যদের কাছেও সেটি হয়ে উঠেছে প্রেরণাদায়ী।’
রাসেল আরও বলেন, ‘যখন আমি শিশু ছিলাম, এই পর্যায়ে খেলার আশা ছিল না। কিন্তু আপনি যত বেশি খেলবেন ততই খেলাটিকে ভালোবেসে ফেলবেন। বুঝতে পারবেন আপনি কী অর্জন করেছেন। এটি আমাকে আরও ভালো হওয়ার প্রেরণা দিয়েছে। কারণ আমি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে, পরিবার ও বন্ধুদের সামনে খেলতে ভালোবাসি, যেখানে আমার প্রতিভা ও মানসম্পন্ন পারফরম্যান্সের শুরুটা হয়েছে।’
বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়ানো ৩৭ বছর বয়সী রাসেল দেশের হয়ে সংক্ষিপ্ত ফরম্যাটে ৮৪টি ম্যাচে ১৬৩ স্ট্রাইকরেটে ১ হাজার ৭৮ রানের পাশাপাশি শিকার করেছেন ৬১ উইকেট। এছাড়া ৫৬টি ওয়ানডেতে ১ হাজার ০৩৪ রানের পাশাপাশি ফরম্যাটটিতে তিনি ৭০ উইকেট নিয়েছেন। ২০১০ সালে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করলেও, ওই ফরম্যাটে মাত্র একটি ম্যাচ খেলেছেন রাসেল।
১০ বছর ধরে খেলছি, রানের জন্য ক্ষুধার্ত ছিলাম: লিটন
হরভজনের ১৩ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন শেখ মেহেদী
দলকে জিতিয়ে ৭০০ গোলে অবদান রাখলেন নেইমার