যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের মায়ামি শহরের ক্লাবে খেলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসি। ইন্টার মায়ামির নেতৃত্বভারও তার কাঁধে। এবার সেই মায়ামি শহরের ক্লাব মায়ামি ব্লেজের অধিনায়ক হয়েছেন সাকিব আল হাসান। আজ সোশ্যাল মিডিয়ার এক পোস্টে এই ঘোষণা দিয়েছে ক্লাবটি।
গায়ানার রাজধানী জর্জটাউনে বাংলাদেশ সময় আজ বুহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ‘ম্যাক্স ৬০ ক্যারিবিয়ান’ টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচেই আজ রাত ৯টায় বোকা র্যাটন ট্রেলব্লেজার্সের বিপক্ষে মাঠে নামবে মায়ামি ব্লেজ। তবে সাকিব এই ম্যাচে খেলবেন কিনা- সেটা নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে গতকাল গ্লোবাল সুপার লিগ থেকে সাকিবের দল দুবাই ক্যাপিটালসের বিদায় ঘটেছে। প্রথম ম্যাচে দুর্দান্ত অল-রাউন্ড পারফরমেন্সে ম্যাচসেরা হয়েছিলেন সাকিব। পরের দুই ম্যাচে ভালো করতে পারেননি। গতকালের ম্যাচে অবশ্য ১৬ রানে নেন ১ উইকেট। তব ব্যাট হতে ৭ বলে করেন ৩ রান।
এবার সাকিবকে অধিনায়ক ঘোষণা করে মায়ামি ব্লেজ লিখেছে, ‘অধিনায়ক সাকিব আল হাসান - এমন একটি নাম যা বিশ্বাসের স্ফুলিঙ্গ এবং নেতৃত্বের সাথে জ্বলজ্বল করে! নেতৃত্বের জন্য তৈরি। জয়ের জন্য প্রস্তুত। পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের অধিনায়ক সাকিব আল হাসানকে। আগুনে পারফর্মেন্সে তিনি মিয়ামি ব্লেজের পথ প্রশস্ত করতে প্রস্তুত।’
সিঙ্গাপুরে জয় শাহর সঙ্গে বুলবুল: আইসিসির সভায় দ্বিস্তরের টেস্ট ক্রিকেট নিয়ে সিদ্ধান্ত
হরভজনের ১৩ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন শেখ মেহেদী